• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪

বেগম রোকেয়াবিশেষ প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হলে সিট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে এ পর্যন্ত ৪ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ক্যাম্পাসে দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ  সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান ও সহ সভাপতি মোহাম্মদ আলী রাজ গ্রুপের অনুসারি ফাহিম এর মধ্যে এই সংঘর্ষ হয়। এতে সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান অনুসারী শুভ, ইমরান সহ প্রায় ৫ জন আহত হয়েছে। রাত ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে সেক্রেটারি গ্রুপের অনুসারীরা।
এদিকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বডি বর্তমানে হলে এই বিষয়টি নিয়ে হলে জরুরি মিটিং করছে।
জানা যায়, ছিট দখলকে কেন্দ্র করে গতকাল রাতে ফাহিমের সাথে সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের বাক বিতন্ডা হয়। এরি প্রেক্ষিতে আজ সন্ধে ৭ টার দিকে সাধারণ সম্পাদক গ্রুপের চার নেতাকে অতর্কিতভাবে পিটিয়ে আহত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ