• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন |

হিলিতে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট আটক

BGB Pic=10.08হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে ৬৫ লাখ টাকা মূল্যের গরু মোটাতাজাকরণ ভারতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।
বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মো. রফিকুল ইসলাম জানান, আজ বুধবার ভোর ৪ টায় উপজেলার দলারদরগা এলাকা দিয়ে একদল চোরাকারবারী মোটর সাইকেল যোগে অবৈধ পণ্য নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাবারকারীরা মোটর সাইকেল থেকে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ভারতীয় প্যারাকটিন ট্যাবলেট ৩ লাখ ১৮ হাজার পিস ও সেটম্যাক্স ট্যাবলেট ৪ হাজার ৮শ পিস জব্দ করেন। যার অনুমানিক মূল্য ৬৪ লাখ ৫৬ হাজার টাকা বলে বিজিবি জানায়।
এব্যপারে জানতে চাইলে জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: মোস্তাফিজার রহমান ঘটনা কথা স্বীকার করেন এবং বলেন মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধ অভিযান আমাদের অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ