• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

জঙ্গি সাইটের অ্যাডমিনসহ গ্রেপ্তার ৬

আটকঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জেএমবি পরিচালিত অ্যাট-তামকিন (AT-TAMKINN) জঙ্গি সাইটের অ্যাডমিন ও জেএমবির স্লিপার সেল এর পাঁচ সদস্যসহ মোট ছয়জনকে আটক করেছে র‌্যাব। এ সময় অস্ত্র, গোলাবারুদ, আইডিকার্ড ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

বুধবার সকালে র‌্যাবের এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গ্রেপ্তারকৃতরা অনেক দিন ধরে পালিয়ে ছিল। তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে দুপুর ১২টায় র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ বিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে। গ্রেপ্তারকৃত তামকিন জেএমবির একজন শীর্ষ পর্যায়ের নেতা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ