দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে শেখপুরা ইউনিয়নে বসবাসরত মুশহর আদিবাসীদের জীবনমান সুশাসন ও প্রত্যাশা উপায় শীর্ষক এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে মুশহর পাড়ায় অনুষ্ঠিত হয়। আদিবাসী দিবস উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আদিবাসী দিবস উদযাপন উপ-কমিটি‘র আহ্বায়ক ড. মাসুদুল হক সভায় জানান তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন আদিবাসীদের নিয়ে কাজ করেছেন। মতবিনিময় সভা আয়োজক কমিটি‘র সদস্য তারিকুজ্জামান তারেক জানান যে, তিনি ব্যক্তিগত উদ্যোগে উত্তরাঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীকে নিয়ে ৫বছর ধরে কাজ করছেন। একজন নাট্যকর্মী হিসেবে জার্মানিতে ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে আদিবাসীদের নিয়ে একটি নাটক উপস্থাপন করেছেন এবং তিনি উরাঁও ও সাঁওতাল নাট্যগ্রুপ নিয়ে কাজ করেন। তিনি সকলকে স্বাগত জানান।
টিআইবি’র এরিয়া ম্যানেজার, আদিবাসীদের বর্তমান অবস্থা শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার ব্যবস্থায় সেবা পাওয়ার ক্ষেত্রে তারা কি অবস্থায় আছে এবং তারা কিভাবে নিজেদের উন্নতি করতে পারে সে বিষয়ে খোলামেলা আলোচনা করেন। সনাক সদস্য প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এর সভাপতিত্বে, আদিবাসীদের জীবনমান, সুশাসন ও প্রত্যাশা শীর্ষক এই মতবিনিময় সভায় তাদের পক্ষ থেকে জানান হয় তাদের মোট পরিবারের সংখ্যা ৪৫টি। মতবিনিময় সভায় তাদের দৈনন্দিন জীবনের সমস্যা সমুহ এবং এগুলি সমাধানে সনাকে‘র পক্ষ থেকে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতি পরিবারের প্রধানগণ তাদের যাবতীয় সমস্যার বিষয়ে সভাকে অবগত করেন। সনাক পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সমস্যাগুলি তুলে ধরে পর্যায়ক্রমে সেগুলি সমাধানের চেষ্টা করবেন বলে সভাকে অবগত করা হয়।
মুক্ত আলোচনায় সনাকে‘র পক্ষ থেকে জানান হয় তথ্য আদান-প্রদান করা এবং নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করলে আদিবাসীরা নিজেদের অধিকার নিশ্চিত করতে পারবে।
সনাক সদস্য তোজাম্মেল হক বলেন, কোন দুর্নীতি নয়, আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে। তাদের উপার্জিত অর্থ ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষা ক্ষেত্রে ছেলে-মেয়েদের প্রতি অভিভাবকদের খামখেয়ালিপনা দূর করতে হবে। পাশাপাশি পুষ্টিহীনতা ও সময় জ্ঞান বৃদ্ধি করা প্রয়োজন। আদিবাসীরা তাদের স্যানিটেশন সমস্যাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন। পাশাপাশি বিশুদ্ধ পানির সমস্যা বিদ্যালয় ৪৫টি পরিবারে মোট ২টি টিউবওয়েল রয়েছে যাহা যথেষ্ট নয়। রাষ্ট্রীয়ভাবে চিন্তা করলে আদিবাসীরা পিছিয়ে নেই কিন্তু সমতলের আদিবাসীরা সার্বিকভাবে পিছিয়ে আছে।
মতবিনিময় সভায় সভাপতি বলেন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, আইন বিষয়ে সচেতন হওয়া, আপনাদের মাঝে ঐক্য গড়ে তোলা ও নিজেদের সঞ্চয়ের পরিমান বৃদ্ধি করা এই সভার মূল প্রাপ্তি। টিআইবি আদিবাসীদের নিয়ে কাজ করতে আগ্রহী সেক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় উপস্থিত ছিলেন, জ্যো¯œা রাণী রায় সংরক্ষিত মহিলা ইউ: পি: সদস্য, বরীন্দ্রনাথ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, স্থানীয় অন্যান্য ব্যক্তি ও ইয়েস সদস্যরা।