• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

চাঁদপুরে দু’টি ডায়াগনিস্টিক সেন্টারের জরিমানা

জরিমানাচাঁদপুর প্রতিনিধি: শহরের স্টেডিয়াম রোডে আয়শা মেমোরিয়াল ডায়াগনিস্টিক ও কনসালটেসন সেন্টারে ও মিক্ ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টারসহ দু’টি হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিজান পরিচালনা করা হযেছে। বুধবার বিকেলে স্টেডিয়াম রোড এলাকার আয়শা মেমোরিয়াল ডায়াগনিস্টিক ও কনসালটেসন সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, বিপ্লোমা নাসবীহিন ও রেজিস্ট্রেশন বিহীন প্যাথলজিসহ বিভিন্ন অভিযোগ থাকায় এই ডায়াগনিস্টিক ও কনসালটেসন সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরটি একই রোডের মিক্ ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টারকে একই অভিযোগ এনে মিক্ ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টারের কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি কাজী মো. মহসীন উজ্জল। তিনি জানান, চাঁদপুরের হাসপাতালগুলোতে অসাস্থ নোংরা পরিবেশ, ডিপ্লোমা নাসবীহিন নার্স রাখা এবং হাসপাতালে মেয়াদ উত্তীর্নহিন ঔষধ রাখছে। শহরের হাসপাতালগুলোতে নিয়মনীতির আনার জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতে পেশকারের দায়িত্বে ছিলেন মো. জহিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ