চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বন্যার্তদের মাঝে উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে স্থানীয় সাপ্তাহিক যুগের খবর পত্রিকার আয়োজনে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ মাঠে উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে উপজেলার বন্যাকবলিত ১‘শ ২০টি পরিবারের মাঝে পরিবার প্রতি নগদ ১ হাজার করে মোট ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, পত্রিকাটির নির্বাহী সম্পাদক ও চিলমারী প্রেস ক্লাব উপদেষ্টা সভাপতি সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ, সভাপতি নজরুল ইসলাম সাবু, সাপ্তাহিক ভাওয়াইয়াএক্সপ্রেস সম্পাদক রিয়াদুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা চিলমারী উপজেলা শাখা সভাপতি সাওরাত হোসেন সোহেল, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি মমিনুল ইসলাম বাবু, প্রেস ক্লাব সভাপতি গোলাম মাহবুব, উপজেলা প্রেস ক্লাব সাধারন সম্পাদক মেহেদী হাসান রিপন, গন্যমান্য ব্যাক্তি প্রমুখসহ স্থানীয় সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চিলমারী উপজেলার বন্যা পরবর্তী মানুষের দুর্ভোগের সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের দৃষ্টি আকর্ষন করে। দেশের মানুষের পাশে দাঁড়াতে উক্ত কমিউনিটির পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।