• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন |

সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ড, ৪ বাংলাদেশির মৃত্যু

image_162732_0সিসি ডেস্ক: সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টা) সৌদির হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনই নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। তারা হলেন—উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে সামিউল ইসলাম ওরফে সাদ্দাম (৩০), জনার্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্লা (৪৫), আরেজ আলীর ছেলে অসীম (২৭) ও ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫)।

খাজুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান নিহত প্রবাসীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খলিলুর জানান, সৌদির রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি সোফা কারখানায় কাজ করতেন ওই চার বাংলাদেশি।

বুধবার স্থানীয় সময় দুপুরে কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে কারখানাতেই তাদের মৃত্যু হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ