• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |

২০১৯ সালের একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না- নাসিম

সৈয়দপুরমাহবুবুল হক খান, দিনাজপুর/ এম কে আনোয়ার, সৈয়দপুর: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি আবারো জোর দিয়ে বলেছেন, ২০১৯ সালের একদিন আগেও দেশে জাতীয় নির্বাচন হবে না। এবং সে নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। এই নির্বাচনে বেগম খালেদাকে অংশগ্রহন করতে হবে।
তিনি বৃহস্পতিবার (১১ আগষ্ট) সন্ধ্যা ৬টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জেলা ১৪ দল আয়োজিত সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে জেলা ১৪ দল এই মহাসমাবেশের আয়োজন করে।
প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আওয়ামী লীগ ও ১৪ দল জনগণের দল উল্লেখ করে আরো বলেন, বেগম জিয়ার কোন হুমকি-ধমকিতে কাজ হবে না। কারণ আওয়ামী লীগ এসবে ভয় করে না। শেখ হাসিনার নেতৃত্বেই মানুষ ভয়কে জয় করে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদকে নির্মূল করবে ইনশাআল্লাহ। মন্ত্রী বলেন, যারা জঙ্গীবাদের সাথে অবস্থান করে ও জামাতের মত জঙ্গী সংগঠনের সাথে থাকে, তাদের সাথে কোন ঐক্য হতে পারে না। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে বলেই ২০১৪ সালে শেখ হাসিনা নির্বাচন করেছিলেন। আর নির্বচান করেছিলেনই বলেই দেশে আজ গণতন্ত্র আছে। নির্বাচন না করলে গণতন্ত্র থাকতো না।
জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি,  জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, জাতীয় পার্টির নেতা সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম এমপি, জাসদের সাধারন সম্পাদক শিরিন আক্তার এমপি, সাম্যবাদী দলের সভাপতি সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া এমপি, আ’লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, এ্যাড. এনামুল হক, মনোরঞ্জশীল গোপাল এমপি, শিবলী সাদিক এমপি।
বিশেষ অতিথি ওয়ার্কার্স পার্টির সভাপতি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, সন্ত্রাস ও জঙ্গী হামলার লক্ষ্য দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করা। দেশে অস্থিতিশীল ও সাম্প্রদায়িক পরিবেশ তৈরী করা। মানুষের মাঝে আতংক তৈরী করে সরকারকে উৎখাত করা। ২০০১ সালে বিএনপি-জাতাত সরকারের আমলেই বাংলা ভাই, শেখ আব্দুর রহমানের মত জঙ্গী তৈরী হয়েছিল। তখন তারা বলেছিল এসব মিডিয়ার সৃষ্টি। এই জঙ্গীরাই আদালতে বোমা হামলা করে বিরাচককে হত্যা করেছিল।
জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, বেগম খালেদা জিয়া জঙ্গীবাদের মাষ্টার মাইন্ড ও পৃষ্ঠপোষক। তিনি বলেন, জঙ্গীদের ভয় করার কোন কারণ নেই। বাংলা মাটিতে জঙ্গীবাদের কবর রচনা হবে। তিনি ১৪ দলের নেতাকর্মীদের সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান।
জেলা সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম শহিদুল্লাহ’র সঞ্চালনায় মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাও জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক মো. ইয়াসিন আলী, জেলা আ’লীগের সহ-সভাপতি মো. বজলুল হক, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক রবিউল আউয়াল খোকা, দিনাজপুর শহর আ’লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলামসহ ১৪ দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
এর স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি দিনাজপুর মেডেকেল কলেজ মিলনায়তনে স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় বৃহত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুরের সভা শেষে নীলফামারীর সৈয়দপুরে ১৪দল আয়োজিত জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের প্রধান সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম বলেন, বাংলার মাটিতে বঙ্গবন্ধু’র খুনিদের বিচার হবে এটা একটা স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন। ৭১’র মানবতাবিরোধীদের বিচার হচ্ছে, ফাঁসি কার্যকর হচ্ছে। আওয়ামী লীগ কথা ও কাজে বিশ্বাসী। তিনি বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাস করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করা যাবে না। ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। সকল নেতাকর্মীকে ঐকবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান তিনি।
বৃহস্পতিবার রাতে স্থানীয় পুলিশ ক্লাব চত্ত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি, জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এমপি, ন্যাপ’র সাধারণ সম্পাদক ডা. এনামুল হক, কমিউনিষ্ট সেন্ট্রালের এ্যাডভোকেট বাবু অসীত কুমার।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক, রেল শ্রমিক নেতা মোখছেদুল মোমিন, সাবেক পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, নীলফামারী উপজেলার ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা লাভলী, সৈয়দপুর উপজেলার ভাইস-চেয়ারম্যান আজমল হোসেন সরকার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও নীলফামারী মহিলা আ’লীগের সভাপতি রাবেয়া আলিম, আলহাজ্ব বখতিয়ার কবির, সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, ইঞ্জিনিয়ার সেকেন্দার আলী, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর সরকার মোঃ কবির উদ্দিন ইউনুস, সাবেক পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, পৌর আ’লীগের দপ্তর সম্পাদক মজিবর রহমান স্বপন, নুরুজ্জামান জোয়ার্দার, রুহুল আলম মাস্টার, আ’লীগ নেতা হিটলার চৌধুরী ভুলু, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-হেলাল চৌধুরীসহ ১৪দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন পৌর আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ