বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে সভ্য সমাজে পতিতাবৃত্তি বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে পৌরসভার মুন্সিপাড়া মহল্লাবাসী পতিতাবৃত্তি বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসারের দফতরে একটি স্মারকলিপি প্রদান করেন।
জানা গেছে, পৌরসভার মুন্সিপাড়া মহল্লার বুলু মিয়ার স্ত্রী মক্ষিরানী চামেলী বেগম তার বাসায় দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি চালিয়ে আসছেন। সম্প্রতি মহল্লাবাসীর প্রচেষ্টায় খন্দেরসহ চামেলী বেগমকে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করে। কিন্তু ছাড়া পেয়ে পুনরায় এই দেহ ব্যবসা আরো প্রসার ঘটালে এলাকাবাসী একজোট হয়ে তার পতিতাবৃত্তি বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের দফতরে একটি স্মারকলিপি প্রদান করে। অন্যদিকে এলাকাবাসীর পক্ষে মুন্সিপাড়া মহল্লার নুর আলম খোকনের স্ত্রী সাবিনা আলম মক্ষিরানী চামেলী বেগমের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক দফতরে লিখিত অভিযোগ করে বিপাকে পড়েছেন বলে তিনি সাংবাদিকদের জানান।