• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |

সৈয়দপুরে সাইবার ক্রিমিনাল চার ভাই গ্রেফতার

গ্রেফতারসিসি নিউজ: ইন্টারনেটের সাইবারক্রাইমের মাধ্যমে সাধারন মানুষজনের কাছ থেকে ডলার হাতিয়ে নেয়ার  অপরাধে চার ভাইকে গ্রেফতার করেছে  সৈয়দপুর থানা পুলিশ। এরা হলো নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের ইসলামবাগ মহল্লার নূর আলমের ছেলে রফিক আনোয়ার, সোহেল আনোয়ার, সাব্বির আনোয়ার, জাহাঙ্গীর আনোয়ার। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাদের নিজবাসা থেকে সৈয়দপুর থানা পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযোগ রয়েছে এই চার ভাই দীর্ঘদিন থেকে সৈয়দপুর শহরে সাইবারক্রাইম ইন্টারনেটের মাধ্যমে (ডলার) জুয়ার ব্যবসা করে আসছিল।

সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ওই বাসা থেকে দুইটি কম্পিউটার ও তালাবদ্ধ একটি বাক্স উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ