• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন |

দেশে আইএসের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীসাভার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীই আইএস নাম ধারণ করার চেষ্টা করছে। দেশে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস নামে কোনো জঙ্গি সংগঠন নেই বলে আবারও দাবি করেছেন মন্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারি কলেজ মাঠে সাভার উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গিবিরোধী সমাবেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন সাভার পৌরসভার মেয়র হাজি আবদুল গনি।

মন্ত্রী এ সময় আরো বলেন, “দেশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আমরা ঘুরেছি। আইএসের কোনো অস্তিত্ব নেই। রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়াসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে। আমাদের নিরাপত্তা বাহিনী ভয় পায় না।”
“বাংলাদেশে কোনো আইএস নেই। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তারা এ দেশীয় সন্ত্রাসীগোষ্ঠী। তারা ইসলামবিরোধী, তারা জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ (হুজি), আনসারুল্লাহ বাংলা টিম। এদের কঠোর হাতে দমন করার উদ্যোগ নিয়েছে সরকার।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ।
সমাবেশে সাভারের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার মানুষ অংশ নেন। সমাবেশের আশপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ