• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

কাউ‌ন্সিলরের বিরু‌দ্ধে স্ত্রী নির্যাত‌নের অ‌ভি‌যোগ

dinajpurসিসি নিউজ: ‌দিনাজপুর পৌরসভার ১২ নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর ও শহর যুবলী‌গ নেতা আশরাফুল আলম রমজা‌নের বিরু‌েদ্ধে স্ত্রী নির্যাত‌নের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। আশারাফুল আলম রমজান গত ১০ আগস্ট  গভীর রা‌তে ত‌ার স্ত্রী‌ রেণু আক্তার‌কে বা‌ড়ি‌ থে‌কে বের ক‌রে দি‌য়ে‌ছে ব‌লে তার স্ত্রী অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন।

এছাড়া দীর্ঘ দিন ধ‌রে ওই পৌর কাউ‌ন্সিলর তার স্ত্রী‌কে নির্যাতন ক‌রে আস‌ছি‌লেন ব‌লেও তার স্ত্রী অ‌ভি‌যোগ ক‌রেছেন।
রেণু জানান, কাউ‌ন্সিলর রমজান পরকীয়া প্রে‌মের অ‌নৈ‌তিক সম্প‌র্কে আসক্ত হ‌য়ে যাওয়ার কার‌ণে তাকে বা‌ড়ি থে‌কে বের হ‌য়ে যাওয়ার জন্য প্র‌তি‌দিন মান‌সিক নির্যাতন ক‌রে আস‌ছিল। দলীয় পদবী পাওয়ার পর থে‌কে নির্যাতন আরো প্রকট হয় ব‌লেও তার স্ত্রী রেণু আক্তারের অভিযোগ।
বর্তমা‌নে রেণু আক্তার তার পিত্রালয় পুলহাট টেক্সটাইল গ্যা‌টে বৃদ্ধা মাতার সঙ্গে অবস্থান কর‌ছেন।
জানা গেছে, দীর্ঘ ২০ বছ‌রের সংসা‌রে কাউ‌ন্সিলর রমজা‌ন ও রানু আক্তা‌রের ১৬ ও ১৩ বছ‌রের দু‌টি পুত্র সুন্তান র‌য়ে‌ছে।
রেণু জানান, দীর্ঘদিন ধ‌রে আশরাফুল আলম রমজান পরকীয়া প্রে‌মে অ‌নৈ‌তিক সম্প‌র্কে জ‌ড়ি‌য়ে থাকায় সংসা‌রের টানা পড়‌নের বিষ‌য়ে একা‌ধিকবার পা‌রিবা‌রিকভা‌বে সমাধা‌নে বৈঠ‌ক কর‌লেও বরাব‌রেই বেঁকে ব‌সে কাউ‌ন্সিলর রমজান। সম্প্র‌তি তার বিষ‌য়ে নেতৃবৃ‌ন্দের কা‌ছে সমাধান চেয়েও প্র‌তিকার পাননি তিনি।
এ‌দি‌কে কাউ‌ন্সিলর আশরাফুল আলম রমজান স্ত্রীকে নির্যাতন ও বা‌ড়ি থে‌কে বের ক‌রে দেয়ার ঘটনায় দিনাজপুর শহ‌রে ব্যাপক সমা‌লোচন‌ার ঝড় সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।
যোগা‌যোগ করা হ‌লে ক‌াউ‌ন্সিলর আশরাফুল আলম রমজান বলেন, “আমার পদ যদি দল ও পৌরসভা থে‌কে নি‌য়ে নেয়া হ‌য় তবুও আ‌মি ও‌কে (রানু আক্তার) ঘ‌রে তুলব না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ