• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পুলিশের বিরুদ্ধে নারীকে উত্যক্তের অভিযোগ

পুলিশসিসি ডেস্ক: রাজশাহীতে এক পুলিশ সদস্যর বিরুদ্ধে মুঠোফোনে এক নারীকে উত্যক্তের অভিযোগ উঠেছে। নজরুল ইসলাম নামের ওই পুলিশ সদস্য বর্তমানে নগরীর রাজপাড়া থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত। গত বুধবার নগরীর বহরমপুর এলাকার এক নারী তার বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দফতরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী ওই নারী তার অভিযোগে বলেছেন, স্বামীর সঙ্গে বর্তমানে তার দ্বন্দ্ব চলছে। এ নিয়ে গত ১৪ জুলাই তিনি তার স্বামীর নামে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। এ সময় থানায় কর্মরত ওয়ারলেস অপারেটর নজরুল ইসলাম নিজেকে একজন উপপরিদর্শক পরিচয় দিয়ে তার অভিযোগ নথিভুক্ত করেন। এ সময় তিনি ওই নারীর মোবাইল নম্বরও নেন। এরপর থেকেই তিনি তার ব্যক্তিগত দুটি মোবাইল নম্বর থেকে ওই নারীর মুঠোফোনে কল দিয়ে এবং ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে উত্যক্ত করে আসছেন।
জানতে চাইলে শুক্রবার রাতে ওই নারী বলেন, এক মাস ধরে ওয়ারলেস অপারেটর নজরুল ইসলাম তাকে উত্যক্ত করে আসছেন। কখনও সরাসরি ফোন করে আবার কখনও এসএমএস পাঠিয়ে। এতে তিনি অতিষ্ঠ। বাধ্য হয়ে তিনি আরএমপির কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ওই নারী জানান, অভিযোগ দায়েরের পর বুধবার রাতেই ওয়ারলেস অপারেটর নজরুল তার বাড়িতে গিয়ে তাকে মামলায় জড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন। এতে তিনি আতঙ্কিত। ওই পুলিশ সদস্য তাকে বলেছেন, তাকে উত্যক্ত করার জন্য তার স্বামী কাজীহাটা এলাকার নঈম মুক্তাদীর তানিম তাকে উদ্বুদ্ধ করেছেন। তাই এ ব্যাপারে অভিযোগ করে কোনো লাভ হবে না।
ওই নারী বলেন, বিচার পাওয়ার জন্য পুলিশের কাছে গিয়েছি। সে সুবাদে মোবাইলের নম্বর নিয়ে পুলিশ সদস্য উত্যক্ত করে যাচ্ছেন। আমরা নারীরা কার কাছে যাব? পুলিশ কেন এতো খারাপ হবে?
অভিযোগের ব্যাপারে জানতে শুক্রবার রাতে রাজপাড়া থানার ওয়ারলেস অপারেটর নজরুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনে কয়েকদফা ফোন দেয়া হলেও তিনি ধরেননি। তাই এ ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। তবে আরএমপির কমিশনার বর্তমানে ঢাকায় থাকায় অভিযোগের কপিটি তার কার্যালয় থেকে এখনও থানায় পাঠানো হয়নি। সেটি পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। আর তদন্তে অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থাও নেয়া হবে ওয়ারলেস অপারেটরের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ