• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |

দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে ৩ স্কুল ছাত্রের মৃত্যু

Dinajpur Dede _0004

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে পূণর্ভবা নদীতে গোসল করতে নেমে আবিদ বিন তুর্য (১৪), মেহেদী হাসান (১৫) ও আব্দুল্লাহ নামে ৩ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগষ্ট) বিকেলে শহরের পশ্চিম পাশে অবস্থিত পণর্ভবা নদীর কাঞ্চন ব্রীজের নিকট এই ঘটনা ঘটে।
নিহত আবিদ বিন তুর্য- দিনাজপুর জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র শহরের বালুয়াডাঙ্গা এলাকার মো. তোজাম্মেল হোসেনের ছেলে, মেহেদী হাসান একই এলাকার মো. আহসানুল হক চৌধুরীর ছেলে ও দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ৯ শ্রেণির ছাত্র এবং নিহত আব্দুল্লাহ দিনাজপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ও বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শনিবার দুপুর আনুমানিক দুইটার দিকে কয়েক বন্ধু মিলে দিনাজপুর শহরের পাশে কাঞ্চন ব্রীজের পশ্চিমে পূণর্ভবা নদীতে গোসল করতে নামে। গোলস করে সবাই তীরে উঠলেও ৩ জন গভীর পানিতে তলিয়ে যায়। সহপার্টিদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে অনেক খোঁজাখুজির পর বিকেল পৌঁনে ৪টার দিকে নদী হতে ৩ কিশোরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ