• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জঙ্গিবাদের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী

খানসামাসিসি নিউজ: পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ গোটা জাতি ঐক্যবদ্ধ। তিনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে জঙ্গিমুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
শনিবার দিনাজপুরের জেলার খানসামা উপজেলা পরিষদ চত্বরে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দিনাজপুর জেলা তথ্য অফিস ও খানসামা উপজেলা প্রশাসন যৌথভাবে এ সভার আয়োজন করে।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন, খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজমুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান, আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ এবং বিশিষ্ট সমাজসেবক শফিউল আজম চৌধুরী লায়ন বক্তৃতা করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্ব দরবারে উন্নয়নের মডেল হয়ে উঠছে, তখন উন্নয়নের গতিকে স্তব্ধ করে দেয়ার ষড়যন্ত্র হিসেবে জঙ্গিবাদী হামলা চালানো হচ্ছে। ইসলামের নামে এসব জঙ্গিবাদী হামলা করা হলেও শান্তির ধর্ম ইসলামের সাথে এর ন্যূনতম সম্পর্ক নেই।
বক্তব্য শেষে তিনি সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে কাজ করার জন্য সকলকে শপথবাক্য পাঠ করান।
সভার শুরুতে ১৫আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এর আগে বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে এক বিশাল র‌্যালী খানসামা উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ