• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

সৈয়দপুর কলেজের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন

saidpur2সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর কলেজে নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে । প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই একাডেমিক ভবন উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে কলেজের পেছনের খেলার মাঠ সংলগ্ন ৬ কক্ষ বিশিষ্ট এই ভবন নির্মাণ করা হয়।  নব নির্মিত একাডেমিক ভবন উদ্ধোধন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথী ও গর্ভনিং কমিটির সভাপতি আলহাজ্ব শওকত চৌধুরী বলেন, এই কলেজে আমি লেখাপড়া করেছি তাই এর উন্নতির জন্য নিরলস কাজ করে যাবো। এটি দ্বিতল ভবন হলেও পর্যায়ক্রমে ৪ তলায় উনীœত হবে। এবং এই কলেজ সরকারী করনের ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী এই কলেজকে সরকারি কলেজে হিসেবে অনুমোদন দেবেন।

এছাড়াও বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, জেলা সহকারী প্রকৌশলী মোজাহেদুল ইসলাম, কমিটির সদস্য অধ্যাপক আব্দুল মান্নান পাটোয়ারী, দাতা সদস্য মজিবুর রহমান, সহকারী অধ্যাপক গোলাম ফারুক প্রমূখ।এছাড়াও কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষকা, গভর্নিং কমিটির সদস্য ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ