• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গুলশান হামলায় হাসনাত জড়িত থাকার প্রমাণ মিলেছে

হাসনাতসিসি নিউজ: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। ৪ আগস্ট ৫৪ ধারায় গ্রেফতারের পর শনিবার তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে নতুন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।
পুলিশ বলছে, এই ঘটনায় হাসনাত করিমের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলেই তাকে সন্দেহভাজন আসামি থেকে সরাসরি গুলশানের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির যুগ্ম-কমিশনার আবদুল বাতেন এ কথা জানান।
তিনি বলেন, ‘গুলশান হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জড়িত থাকার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।’
তিনি বলেন, এ ধরনের ঘটনায় কাউকে সন্দেহভাজন হিসেবে আটকের পর তাকে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার যখন প্রমাণ পাই তখন আমরা তাকে গ্রেফতার দেখাই।
১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে দেশি-বিদেশি বেশ ক’জনকে জিম্মি করে অস্ত্রধারীরা। পরদিন সকালে সেনা কম্যান্ডো অভিযানে শেষ হয় জিম্মি দশা। তবে তার আগেই অস্ত্রধারীরা হত্যা করে ১৭ বিদেশিশহ ২০ জনকে। অভিযানে নিহত হন ছয় জঙ্গিও। আর ১ জুলাই রাতেই  প্রাথমিক প্রতিরোধে নিহত হন ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ