• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |

বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারডুবি : ৫ জেলের মরদেহ উদ্ধার

ট্রলারসিসি ডেস্ক: বাগেরহাটের মংলা বন্দরের হিরণ পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে নিহতদের কারো পরিচয় জানা যায়নি। রোববার সকাল ১০টার দিকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান নৌবাহিনীর এক কর্মকর্তা।

এর আগে, শনিবার বিকেলে ১৭ ভারতীয় জেলেকে নিয়ে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চর এলাকায় ট্রলারটি ডুবে যায়। উদ্ধার অভিযান শুরু করলেও বৈরী আবহাওয়ায় তা বন্ধ রাখা হয়। আজ সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়।

উদ্ধার অভিযানে বাংলাদেশের নৌবাহিনী ও কোস্টগার্ড ছাড়াও ভারতীয় কোস্টগার্ড অংশ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ