• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে গোলাগুলি

New-York20160815093536আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের ভেতরে গোলাগুলির খবরে সেখানকার লোকজনকে সরিয়ে নিয়ে বিমানবন্দর খালি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোলাগুলির খবরে বিমানবন্দরের ৮ নাম্বার টার্মিনালে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজনকে আটকের চেষ্টা করছে পুলিশ। খবর ডেইলি মিরর।
গোলাগুলির খবরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাগুলির খবর পাওয়ার পরপরই বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
বিমানবন্দরের পুলিশ সূত্র জানিয়েছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ৮ নাম্বার টার্মিনালে গোলাগুলির খবর পেয়েছেন তারা। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলা করতে পুলিশের সহায়তা চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে গোলাগুলির খবর সত্য কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ