• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |

নোয়াখালীতে শোক দিবসের র‌্যালিতে হামলা : আহত ৫

হামলানোয়াখালী: নোয়াখালীতে শোক দিবসের র‌্যালিতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৫ জন আহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে   চৌমুহনীর গণমিলনায়তন চত্বরে এ ঘটনা ঘটে।
এর আগে বেলা ১১টার দিকে চৌমুহনীতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে গণমিলনায়তন চত্বর থেকে শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় জেলা প্রশাসক ডা. এবিএম জাফর উল্যা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনজাহ আহম্মেদ জাবেদ ও চৌমুহনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সাল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্নাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, শোক র‌্যালিটি গণমিলনায়তন চত্বরের সামনে আসামাত্র অজ্ঞাত বেশ কয়েকজন দুবৃর্ত্ত হামলা করে পালিয়ে যায়। হামলায় অন্তত ৫ জন কর্মী আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ