• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এমপি আনোয়ারুলসহ ৩ জনকে হত্যার হুমকি

Mp Anar-jhenaidah1ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজীম আনাসহ ৩ জনকে ৭ দিনের মধ্যে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে জেএমবি সদস্যরা।
চিঠিতে বলা  হয়েছে, ‘ইসলামের শত্রু ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার তুমি ইসলামের শত্রু, জঙ্গিবিরোধী এবং ভারতের দালাল। তোমার আর বেঁচে থাকার অধিকার নেই, জঙ্গিবিরোধী নেতা কালীগঞ্জ বাস্তাহারা লীগের সভাপতি রিপন জোয়াদ্দারকে একই পরিণতি বহন করতে হবে।
আগামী ৭ দিনের মধ্যে এই আদেশ কার্যকার করবে। অপারেশন শাখা জে এম বি। প্রেরকের ঠিকানা লেখা হয়েছে শংঘরূপা বিশ্বাস। যশোর পালবাড়ি ভাষ্কর্যের মোড়।
রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে রেজিস্ট্রিকৃত চিঠিটি  ডাকযোগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার কাছে পৌঁছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা এ চিঠি পেয়ে কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ জাতীয় চিঠি নাকি এমপি সাহেবের কাছেও পাঠিয়েছেন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি এবং উপজেলা বাস্তুুহারা লীগ সভাপতি রিপন জোয়ার্দ্দার হৃদরোগে আক্রান্ত  হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ