সিসি নিউজ: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে র্যালী করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। আজ সোমবার সকালে সৈয়দপুর রেলওয়ে পুলিশ ক্লাব চত্ত্বর থেকে একটি শোক র্যালী শহরের প্রধান প্রধার সড়ক প্রদক্ষিণ শেষে পুরনায় ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালীতে নেতৃত্ব দেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিক তানজিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী আহসান হাবিব, আরওয়ান রবিউল ইসলাম, রেলওয়ে সৈয়দপুর থানার ওসি এস এম লুৎফর রহমান।
উল্লেখ্য যে, সকল প্রথা ভেঙ্গে এই প্রথম জিআরপি পুলিশ শোক দিবসের র্যালী বের করে। র্যালীতে প্রায় তিন শতাধিক নারী ও পুরুষ পুলিশ অংশগ্রহন করে।