• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

কোম্পানীগঞ্জে বাবা-মেয়ে হত্যায় আটক ৪

আটকসিলেট : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামে বাবা-মেয়েকে হত্যার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন-  পুটামারা গ্রামের আবদুর রব, মেহেরুন নাহার, ফাহিমা বেগম ও সালমা বেগম।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েস আলম সোমবার রাতে জানান,  জমি নিয়ে চাচাতো ভাই আবদুর রবের সঙ্গে আবদুস সালামের বিরোধ চলে আসছিল। এর জেরে গত রোববার বিকেলে উভয়পক্ষের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আবদুস সালাম (৫০) ও তার মেয়ে রুনি বেগমকে (১৮) পিটিয়ে হত্যা করা হয়। পরে লাশ গুমের চেষ্টা করা হলে পুলিশের তৎপরতায় তা সম্ভব হয়নি। হত্যায় জড়িত অভিযোগে সোমবার সন্ধ্যায় চারজনকে আটক করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ