চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচিত যুবক রাজু হত্যাকান্ডে প্রধান আসামী আরিফ হোসেন মিজিকে মৃত্যুদন্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত । আজ দুপুর সাড়ে ১২ টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের আদালত এই রায় দেন । গত ২০১২ সালের ২৩ আগস্ট জেলার ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া গ্রামের বিল্লাল হোসেন মিজির ছেলে রাজুকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে আসামী আরিফ হোসেন মিজি । পরের দিন ২৪ আগস্ট রাজুর বাবা বিল্লাল হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবিরা ।