• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

সৈয়দপুরে পৌর কর্মচারীদের প্রতীকী অনশন

14031065_1053772304712251_1693355090_nএন.এ.আনসারী: কঠিন রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে সৈয়দপুর পৌরসভার পৌর কর্মচারী হামিদুর রহমানের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন কর্তৃক এখনো ব্যবস্থা না নেওয়ায় আজ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাব এর সামনে প্রতীকী অনশন পালন করেছে সৈয়দপুর পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন।
প্রতীকী অনশনে বক্তব্য রাখেন এসোসিয়েশনের কর্মকর্তা আকমল সরকার রাজু, সিনিয়র সহ-সভাপতি নাদিম আলম, আইন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সহ পৌরসভার অন্যান্যরা।
এসময় বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামী জাহিদুল ইসলাম জাহিদ ও মোমিনুল ইসলাম মোমিনকে প্রেফতার না করলে পরবর্তী কর্মসূচী হিসাবে আগামী ১৮ তারিখ বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ সহ  পৌরসভার সকল কার্জক্রম বন্ধ করার ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য গত ১ জুলাই শহরের নিয়ামতপুর (পার্বতীপুর মোড়) এলাকায় পৌরসভার টোল আদায় করতে যান পৌর কর্মচারী হামিদুর রহমান। কিন্তু ওই এলাকার ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ (৪৫), পিতা: ধরিজ উদ্দিন ও আব্দুস সালাম (৪০), পিতা-আবুল হোসেন টোল প্রদানে অস্বীকৃতি জানান এবং তাকে মারধর করেন। এতে ওই কর্মচারীর বাম পা ভেঙ্গে যায়।
ওই ঘটনায় ২ জুলাই তাদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা করা হয়। এবং এর প্রতিবাদে ২১ জুলাই প্রেসক্লাবের সামনে পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এবং আজ প্রতীকী অনশনের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসুচীর ঘোষনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ