• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |

খানসামার নব-নির্বাচিত চেয়ারম্যান আইনুল হকের দায়িত্ব গ্রহণ

KNSখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ দায়িত্ব গ্রহণ করছেন।
মঙ্গলবার(১৬ আগষ্ট) সকালে দায়িত্ব গ্রহন উপলক্ষ্যে গোয়ালডিহি ইউপি শিশু মঞ্চে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান মো: আইনুল হক শাহ ও  মেম্বারগন দায়িত্ব গ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে ৬নং ইউপির আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের বক্স এর সভাপতিত্বে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের  হাতে ফুল দিয়ে বরন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন। এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ সহ সংগঠনের নেতৃ বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের যাকজমক ভাবে বরন করে নেন এলাকার জনগন। নব নির্বাচিত চেয়ারম্যান তার বক্তব্যে অত্র ইউনিয়নের সকলের সহযোগীতা কামনা করেন এবং অত্র ইউনিয়নকে বাল্যবিবাহ, মাদকমুক্ত, জুয়ামুক্ত এবং জঙ্গিমুক্ত একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ