• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন |

সৈয়দপুরে চাপাতি ও চোরাই মটরসাইকেলসহ যুবক আটক

আটকসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে মটরসাইকেল চোর দলের সদস্য সিয়াম তালুকদার (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে শহরের মুন্সিপাড়া থেকে তাকে আটক করা হয়। সিয়াম শহরের মুন্সিপাড়া খেজুরবাগ এলাকার সেলিম রেজার পুত্র।

সূত্র মতে, সোমবার রাতে একটি পালসার মটরসাইকেলে সিয়াম ও তার বন্ধু সাকিব রেজা বিপু (২২) দ্রুত গতিতে শহরের পাঁচমাথা মোড় অতিক্রম করছিল। এসময় সৈয়দপুর গোলাহাট পুলিশ ফাঁড়ির এটিএসআই তোফায়েল আহমেদ তাদেরকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। পুলিশের সিগন্যাল উপেক্ষা করে চোরাই মটরসাইকেল চোরের সদস্যরা সটকে পড়ার চেষ্টা করলে এটিএসআই তোফায়েল আহমেদ তাদেরকে মুন্সিপাড়া পর্যন্ত ধাওয়া করে তাদের আটক করে। এসময় মটরসাইকেল আরোহী বিপু পালিয়ে গেলেও মটরসাইকেলসহ সিয়ামকে আটক করতে সক্ষম হয়। আটক চোরাই মটরসাইকেলের সিটের নীচ থেকে বিশেষ কায়দায় রাখা ১৮ ইঞ্চি লম্বা একটি চাপাতি উদ্ধার করে পুলিশ। পলাতক বিপু সৈয়দপুর মহিলা কলেজ এলাকার মোতালেব হোসেনের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে এবং আটক মটরসাইকেল চোরের সদস্য সিয়ামকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ