• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

হিলিতে ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্যাবলেট আটক

BGB Pic=17.08হিলি প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট-৩ বিজিবির অধিনে বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা আমদানী-নিষিদ্ধ  ভারতীয় গরু মোটাতাজা করণ ট্যাবলেট আটক করেছে। যার আনুমানিক মূল্য ৬৫ লাখ ৩২ হাজার টাকা।
বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার মো: রফিকুল ইসলাম জানান, ক্যাম্পের বিজিবির সদস্যরা আজ বুধবার রাত ২.৩০ টার সময় হাকিমপুর উপজেলার বিশাপাড়া বটতলী এলাকায় এক অভিযান চালিয়ে প্যাকটিন ট্যাবলেট ১ লাখ ৩৩ হাজার পিস, সেটম্যাক্স ৪৫ হাজার ৬ হাজার পিস ও নিমু ট্যাবলেট ১ লাখ ৪৮ হাজার পিস জব্দ করেন। পরে জব্দ করা পণ্য গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।।
এ ব্যপারে জানতে চাইলে জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: মোস্তাফিজার রহমান ঘটনা কথা স্বীকার করে বলেন সকল প্রকার চোরাচালান সীমান্তে শূন্যের কোটায় আনতে আমাদের প্রতিরোধ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ