• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে কারচুপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন

17-08-2016 Pictureদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পরিচালিত দশ দিনব্যাপী কারচুপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন ওয়ার্ল্ড বাংলাদেশ দিনাজপুর এডিপির কৃষি বিষয়ক কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। দশ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ২৫ জন বেকার যুব মহিলা অংশগ্রহণ করেছেন।
বুধবার (১৭ আগষ্ট) বিকেলে শহরের কাঞ্চন কলোনীতে অনুষ্ঠিত এ কেন্দ্র পরিদর্শন করেন। ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে ও বগুড়ার টিডিসির কারিগরি সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি শহরের কাঞ্চন কলোনীসহ ৩টি কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করেছে। দু’টি কেন্দ্রে কারচুপি ও একটি কেন্দ্রে বাটিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ প্রশিক্ষণ কোর্সে মোট ৭৫ জন বেকার যুব মহিলা অংশগ্রহণ করেছেন। আগামী ২৫ আগষ্ট এ প্রশিক্ষণ কোর্স শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ