রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে অগ্নিকান্ডে ৪টি ঘর ভষ্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি এলাকায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তে মকিজ উদ্দিনের পুত্র নুর আলমের টিনসেড ২টি ঘর ও খড়ের ২টিসহ ৪টি ঘর, ৩০ মণ পাট, ১৫ মণ ধান, ২০ মণ পিঁয়াজ, নগদ ১০ হাজার টাকা, গরু-ছাগল, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজারহাট উপজেলা চেয়ারম্যান মো. আবুল হাসেম ও বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।