• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |

নীলফামারীতে জামায়াত শিবিরের ২ নেতাসহ গ্রেফতার ১৫

আটকনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জামায়াত শিবিরের ২ নেতা সহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিবির নেতা হলেন, জেলার ডিমলা উপজেলার আকাশকুড়ি গাছবাড়ী গ্রামের নুরল ইসলামের ছেলে ও ডিমলা উপজেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক শরিফুল ইসলাম (২১)। জামায়াত নেতা হলেন, একই উপজেলার সদর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের বাচ্চা মামুদের ছেলে জিয়াউল হক। গতকাল মঙ্গলবার রাত হতে আজ বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশীট দেয়া হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার ও চুরি ডাকাতি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ