• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

পিএসসিসিসি নিউজ: ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজারের বেশি প্রার্থী পাস করেছেন। তবে তথ্য বিভ্রাটের কারণে ১৬ জনের ফল স্থগিত রাখা হয়েছে।

গত ৩১ জানুয়ারি থেকে ৩ মার্চ এবং ৬ থেকে ২১ মার্চ ৩৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা হয়। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয় ১৩ জানুয়ারি। এতে ৬ হাজার ৮৮ জন উত্তীর্ণ হন।

গত বছরের ১ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের সাধারণ ও কারিগরি ক্যাডারের আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়, শেষ হয় ৭ সেপ্টেম্বর। আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হয় ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।

প্রিলিমিনারি পরীক্ষা হয় গত বছরের ৬ মার্চ। নতুন নিয়ম অনুযায়ী ৩৫তম বিসিএস থেকেই প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বর ও সময় এক ঘণ্টা থেকে বাড়িয়ে দুই ঘণ্টা করা হয়।

প্রিলিমিনারির ফল প্রকাশ হয় ওই বছরের ৮ এপ্রিল। এতে উত্তীর্ণ হন ২০ হাজার ৩৯১ জন। এরমধ্যে ৪১৯ জনের প্রার্থিতা বিভিন্ন কারণে বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।

সরকারি চাকরি পেতে ৩৫তম বিসিএসে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেন। এটাই বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী। ৩৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৩ জনকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ