• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জয়পুরহাটে বিদেশি পিস্তল-গুলি-ম্যাগজিন উদ্ধার

উদ্ধারজয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে অস্ত্র-গুলি উদ্ধার করা গেলেও এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটাপাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার জুলহাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হিলি থেকে জয়পুরহাটের উদ্দেশে ছেড়ে আস‍া বাসে তল্লাশি চালায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
যাত্রীদের নামিয়ে দিয়ে তল্লাশি চালিয়ে একটি জিরার প্যাকেটের ভেতরে ১টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন পায় বিজিবি সদস্যরা।
তবে সব যাত্রী বাস থেকে নেমে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ