• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ব্যবসায়ী হত্যা: সিলেটে ছাত্রলীগ নেতা বহিষ্কার

বহিস্কারসিলেট: সিলেটে তরুণ ব্যবসায়ী মামুন হত্যায় জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি সুলেমান হোসেন চৌধুরীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেন, সন্ধ্যা ৬টার দিকে বিজ্ঞপ্তিটি তিনি হাতে পেয়েছেন।
এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে এলিগ্যান্ট শপিং সিটির পার্কিং প্লেসের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে মার্কেটের নিরাপত্তাকর্মীর সঙ্গে বিতর্ক হয় ছাত্রলীগ নেতা সুলেমান চৌধুরীর। এসময় ওই নিরাপত্তাকর্মীকে মারধর করেন সুলেমান।
ঘটনাটি দেখে মার্কেটের মোবাইল ব্যবসায়ী করিম বখত মামুন মোটরসাইকেলটি পার্কিং প্লেসে রাখার জন্য সুলেমানকে অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে সুলেমান ও তার সঙ্গীরা মামুনকে মারধর এবং তার পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মামুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার  ভোররাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার বিচার দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন করেছেন মার্কেটের ব্যবসায়ীরা।
এ প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার ওসি সোহেল আহমদ বলেন, রাত সোয়া ৯টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ