কুমিল্লা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলায় সুবিদ আলী ভূইয়ার বিচার দাবি করে তার কুশপুত্তলিকা দাহ করেছে কুমিল্লার তরুণ আইনজীবীরা।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা আদালত প্রাঙ্গণে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
সাবেক ছাত্রলীগ নেতা ও এপিপি অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু বলেন, সুবিদ আলী ভূইয়া বিএনপির প্রেতাত্মা। তিনি জিয়াকে দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে সংবিধানের অবমাননা করেছেন। তিনি খালেদা ও তারেক রহমানের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তাকে আওয়ামী লীগ থেকে ও সংসদ থেকে বহিষ্কার করতে হবে। এছাড়া তাকে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় কুমিল্লা থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।