• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

জলঢাকায় অগ্নিকান্ডে ১১ পরিবারের বসতঘর পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের খানাপাড়া গ্রামে ১১ টি হিন্দু সম্প্রদায়ের পরিবারের ২৫টি টিনের বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্র, ধান চাল পাট,তামাক ও নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে। এতে ওই পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

শুক্রবার (১৯ আগষ্ট) সন্ধ্যার  দিকে  গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে স্বদেশ চন্দ্র রায়ের বাড়ির বিদ্যুতের সর্টসার্কিট হতে আগুনের সুত্রপাত ঘটলে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলে ওই গ্রামের আরো ১৭ পরিবারের বসতঘর রক্ষা পায় বলে কৈমারী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক বাবু জানান।

স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের অধ্যাপক গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় কৈমারী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক বাবু তাৎক্ষনিকভাবে ওই সব পরিবারগুলোকে  একশত কেজি চাল, শাড়ি লুঙ্গি বিতরন করেন বলে জানান ইউপি সচিব মানিক চন্দ্র রায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান জানান তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে  আজ শনিবার দুপুরে ক্ষতিগ্রস্থ ১১টি পরিবারের প্রতিজনকে  সরকারিভাবে  ২০ কেজি করে খয়রাতি চাল, নগদ দুই হাজার করে টাকা বিতরন করা হয়। জলঢাকা প্রকল্প বায়স্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন অগ্নিকান্ডে ১১টি পরিবারের ২৫টি টিনের ও খড়ের ২৫টি বসত ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ