চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ভাঙ্গন ও বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছে উত্তরা মোর্টস লিমিটেড রংপুর। কুড়িগ্রামের চিলমারী উপজেলা নয়ারহাট ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল এলাকায় এবং রমনার চরপাত্রখাতাসহ বিভিন্ন এলাকার ভাঙ্গন কবলিত ও বন্যার্ত মানুষের মাঝে গতকাল ত্রাণ বিতরন করেছেন উত্তরা মোর্টস লিমিটেড রংপুর। এসময় নয়ারহাট ইউপি চেয়ারম্যান সহ-অধ্যাপক আবু হানিফা, উত্তরা মোর্টস রংপুর ম্যানেজার মোঃ তাজুল ইসলাম, চিলমারী প্রেস ক্লাব সহ-সভাপতি মমিনুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা চিলমারী উপজেলা শাখা সভাপতি সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আঃ রাজ্জাক সরকার, উত্তরা মোর্টস রংপুর সহকারী ম্যানেজার শ্রী অলোক কুমার, হিসাব সহকারী মনিরুল ইসলাম, সবুজ মোর্টস কুড়িগ্রাম রাশেদুর জ্জামান, সিদ্দিক মোর্টস নাগেশ্বরী আবু বক্কক সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।