• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

রাজারহাটে মাদকসহ বিক্রেতা গ্রেপ্তার

গ্রেফতাররাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ৪০০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় রাজারহাট থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। গতকাল আটককৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম চিফজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আজিম উদ্দিন ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়েছেন। বিজ্ঞ আদালত ২৪ আগষ্ট শুনানি অন্তে আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছেন।
উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে রাজারহাট থানার ওসি মো. আব্দুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ছিনাই ইউপির জয়কুমর আবাসন এলাকা থেকে মাদকসহ মাদক ব্যবসায়ী হাইদুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। উক্ত মাদক ব্যবসায়ী ছিনাই ইউপির জয়কুমর আবাসন এলাকার নওয়াব আলীর পুত্র হাইদুর রহমান দীর্ঘদিন ধরে ফেন্সিডিল ও গাঁজার বড় বড় চালান এনে পার্শ্ববর্তী লালমনিরহাট সদরের বড়বাড়ী ও কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। শনিবার জয়কুমর আবাসন এলাকা থেকে বড়বাড়ী এলাকায় উদ্ধারকৃত মাদকের চালান পাঠানোর সময় এলাকাবাসী টের পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদক ও মাদক ব্যবসায়ীকে আটক করে।
ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ শহীদ মিনার চত্বরে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আব্দুস সালামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষী আব্দুস ছালাম মাষ্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আদম আলী সরকার, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ (এন্তাজুল), সুমন কুমার রায়, ছাত্রলীগ নেতা সোহেল পারভেজ, আবুনুর মো. রাশেদ প্রমূখ। বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের অবিলম্বে ফাঁসি কার্যকর করার জোর দাবী জানান।
ানে ডাটাব্যাজ সংরক্ষিত থাকবে। ফলে এলাকাভিত্তিত অপরাধ দমনে সঠিক কৌশল নির্ধারণ করা সম্ভব হবে। মোবাইল কোর্টের জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা হচ্ছে কি না তা মনিটরিং করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ