• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাঁদপুর শহর রক্ষা বাঁধ ঝুঁকিতে

DSCN3094শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর শহর রক্ষা বাঁধের বড়স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদীর পানি হঠাৎ ফুসে উঠেছে। রোববার সন্ধ্যায় ঝড়ো হাওয়ায় পানি অতিরিক্ত ফুসে উঠায় শহর রক্ষা বাঁধ ঝুঁকির মুখে রয়েছে। পানির স্রোতে বড়স্টেশন এলাকায় শহর রক্ষা বাঁধের কিছু স্থানে ব্লক দেবে গেছে।
খবর পেয়ে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা পুরো বিষয়টি তদারকি করছেন।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, প্রচন্ড ঝড়ো বাতাসে পানি রোলিংয়ের কারণে বড় বড় ঢেউ আছড়ে নদীতীরের উপরে এসে পড়ছে। আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছি। শহর রক্ষা বাঁধের কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা ব্লক ধসে পড়েছে কি-না তা এখন বলা যাচ্ছে না। পানি স্থির হলে বিষয়টি তখন বোঝা যাবে।
জেলা প্রশাসক বলেন, পানির রোলিং এতোটা তীব্র যে ৭/৮ ফুট উচ্চতায় আছড়ে নদীতীরের উপর এসে পড়ছে। এমন পরিস্থিতি সাধারণ লোকজনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ