• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত, আহত ৭

মৃত্যুনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খামার গাড়াগ্রাম গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবু মিয়া (৪৫) নামের একজন নিহত ও অপর ৭ জন আহত হয়েছে। হতাহতরা একই পরিবারের সদস্য। জানা যায়, রবিবার সন্ধ্যায় ওই এলাকায় ঝড় হচ্ছিল। এ সময় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে ওই গ্রামের বিপ্লবের বাড়ীতে পড়ে পুরো বাড়ী বিদ্যুতায়িত হয়ে পড়লে বাবু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় বাড়ীর বিদ্যুৎস্পৃষ্ট অন্য সাত সদস্যকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একটি অসমর্থিত সুত্র জানায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদেক আলী একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ