• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

সাভার-আশুলিয়ায় ৩ লাশ উদ্ধার

a_47717সিসি নিউজ: সাভারের ভাকুর্তা ইউনিয়নের নলাগাড়ি ও আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো ও জামগড়া চিত্রশাইল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে ভাকুর্তা ইউনিয়নের নলাগাড়ি এলাকায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মান্নান নামের (৪০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

অন্যদিকে সকালে আশুলিয়ার জিরাবো এলাকার স্বামী শ্রী চন্দন সরকারের বাড়ি থেকে গৃহবধু সুমনার (২৫) লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এছাড়া একই ইউনিয়নের চিত্রশাইল থেকে জনৈক কফিল উদ্দিন নামের এক বাড়িওয়ালার বাড়ি থেকে শাহ আলম (১৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
পরবর্তীতে লাশ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, কিভাবে ওই তিনজনের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তারপর ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ