• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

মিরপুরে কার্পেটের দোকানে আগুন: নিহত ১

আগুনঢাকা: রাজধানীর মিরপুর-১০ সেনপাড়ার একটি বহুতল ভবনের নিচতলায় কার্পেটের দোকানে লাগা আগুনে মো. মামুন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মামুন ওই ভবনেরই ৪ তলায় অবস্থিত একটি রিয়েলস্টেট কোম্পানিতে চাকরি করতেন।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিজামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় মামুন নামে ওই যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
এর আগে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বরের আনোয়ারা হাসপাতালের বিপরিত পাশের একটি বহুতল ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে  তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ