• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

চট্টগ্রা‌মে ড্যাপ সার কারখানার ট্যাংকে ছিদ্র, অসুস্থ অর্ধশত

anoara-md20160823003952চট্টগ্রাম: চট্টগ্রা‌মের কর্ণফুলী নদীর অপর পাড় আনোয়ারায় অবস্থিত বিসিআইসির নিয়ন্ত্রণাধীন ডাই অ্যামো‌নিয়াম ফস‌ফেট (ড্যাপ) সার কারখানায় অ্যামোনিয়া গ্যাস ট্যাংক লিক হয়ে গ্যাস আক্রান্ত হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনার পর কয়েক কিলোমিটার দূরে পতেঙ্গা এলাকার শত শত মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়েন। গুরুতর অসুস্থ হয়ে প্রায় অর্ধশত লোক কাফকো চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছেন।
ড্যাপের ব্যবস্থাপনা পরিচালক অমল বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ড্যাপ-১ এ গ্যাস লিক হয়ে এ ঘটনা ঘটেছে। এটি দ্রুত মেরামতের চেষ্টা চলছে।
রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ ১৪ জনকে ভর্তি করা হয়েছে বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।
খবর পেয়ে নগরীর বিভিন্ন ইউনিট থেকে অন্তত ৮টি গাড়ি কারখানার উদ্দেশ্যে ছুটে গেছে বলে জানান আগ্রবাদস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে আমাদের বেশ কয়েকটি গাড়ি ছুটে গেছে।
এদিকে আনোয়ারা থেকে স্থানীয় সূত্রে জানা গেছে, সেখানে গ্যাস আক্রান্ত হয়ে অন্তত ৩০ জন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছেন।
উল্লেখ্য, অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। সার উৎপাদনে যা গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। যা ক্ষারীয় এবং ঝুঁকিপূর্ণ।
কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ায় অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে আশেপাশের গ্রামের লোকগুলোসহ ৪ কিলোমিটার এলাকার মানুষ পশুপাখি ও গাছপালা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ