• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |

বিদেশি পিস্তলসহ যুবক আটক

আটকটাঙ্গাইল: জেলার কালিহাতীতে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রনি সিকদার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বল্লা ইউনিয়নের কাগজিপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক রনি উপজেলার কামান্না গ্রামের বেলাল হোসেনের ছেলে।
এ ব্যাপারে কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মানিক চন্দ্র দে ও ওয়াদুদ রহমানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতে উপজেলার কাগজিপাড়া বাজারে অভিযান চালায়। এ সময় রনিকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ