• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৩০

সংঘর্ষগাজীপুর: পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনায় পুলিশ-শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুরের পুবাইল মিরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুবাইলের হারবাইদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আবু বকর সিদ্দিককে এক অভিভাবক কর্তৃক মারধরের ঘটনার বিচার দাবি করে ওই স্কুলের শিক্ষার্থীরা সকালে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টঙ্গি-ঘোড়াশাল সড়কের মিরের বাজারে এসে সড়ক অবরোধ করে। এতে উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের সড়ক থেকে সরাতে লাঠিচার্জ শুরু করে। এতে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ বেধে যায়।

এ ঘটনায় জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন এবং স্কুলের অন্তত ৩০জন শিক্ষার্থী আহত হন। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুবাইল পুলিশ ক্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে। পরে শিক্ষার্থীরা অবরোধ সরিয়ে নিয়ে স্কুলের মাঠে গিয়ে বিক্ষোভ করতে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ