• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |

রাজারহাটে বিয়ের দাবিতে অনশনে স্কুল ছাত্রী

Rajarhat News Pic-22-08-2016রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে ২ বছর ধরে মোবাইল ফোনে প্রেম-পরিচয়, অতঃপর বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির স্কুল ছাত্রী খাদিজা আক্তার (১৪) কে ফুসলিয়ে প্রেমিক আনোয়ারুল ইসলাম (২১) তার বাড়ির পার্শ্বে এক বন্ধুর বাড়িতে প্রেমিকাকে নিয়ে রাতভর আনন্দ-ফূর্তি শেষে সকালে সকলের অগোচরে প্রেমিকা খাদিজাকে ফেলে পালিয়ে যায় ভন্ড প্রেমিক। ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিমখান ইউপির সোমনারায়ণ এলাকায় সোমবার সকালে। নিরুপায় হয়ে প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করলে প্রেমিক আনোয়ারুলের বাড়ির লোকজন মারধর করে বিতাড়িত করার চেষ্টা করেও ব্যর্থ হন। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিকা খাদিজা বিয়ের দাবিতে তার প্রেমিকের বাড়িতে অনশন করার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, উমর মজিদ ইউপির ডাংঘাট এলাকার আব্দুল খালেকের স্কুল পড়ুয়া কন্যা ও বটতলি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার এর সঙ্গে পার্শ্ববর্তী নাজিমখান ইউপির মোসলেম উদ্দিন কসাইয়ের পুত্র আনোয়ারুল ইসলামের ২ বছর পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে তাদের প্রেমের সূত্রপাত ঘটে। এরই সূত্র ধরে রোববার রাতে খাদিজার পরিবারের অগোচরে আনোয়ারুল বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকাকে নিয়ে এক বন্ধুর বাড়িতে ওঠে। রাজারহাট থানার ওসি মো. আব্দুর রশিদ বলেন, বিষয়টি নিয়ে এখনো থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সঙ্গে তার মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এ ঘটনাটি এ অঞ্চলের জন্য একটি বিরাট সমস্যা। দেখি খোঁজ-খবর নিয়ে বিষয়টি নিয়ে কি করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ