• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |

ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন

Jhenidah Pic 22-08-16(1)ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে শতাধিক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে হুইল চেয়ার দেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাসের উদ্যোগে সোমবার (২২ আগস্ট) দুপুরে শহরের হামদহ এলাকায় তার নিজ বাসভবনের সামনে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ও প্রধান বক্তা ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ