• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |

নীলফামারী পল্লী বিদ্যুতের জিএম সহ তিন জন সাময়িক বরখাস্ত

বরখাস্তনীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খামার গাড়াগ্রামে পল্লী বিদ্যুতের তার ছিড়ে ১৩ জন হতাহতের ঘটনায় পল্লী বিদ্যৎ সমিতির পক্ষে পৃথক দুইটি তদন্ত টিম গঠন করা হয়েছে। সেই সাথে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক (জিএম) ইনসের আলী ও টেপার হাট পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে চাকুরী হতে সাময়িকভ বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার রাতে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি বিষয়টি নিশ্চিত করেন। সুত্র মতে, এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির ঢাকা প্রধান কার্যালয়ের পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। অপর দিকে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির উপ মহাব্যবস্থাপন মকছেমুল হাকিমকে প্রধান করে আরেকটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে জানানো হয় নিহতদের দাফনে ব্যবস্থা করা হয়। সেই সাথে নিহতদের পরিবারকে ক্ষতিপুরন দেয়া হবে। সেই সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার সকল খরচ বহন করা হচ্ছে। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির উপ মহাব্যবস্থাপক মকছেমুল হাকিম বলেন, এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সেখানকার টেপার হাট পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির রংপুর অফিসের নির্বাহী প্রকৌশলী (সিস্টেম অপারেশন) মাসুদ আলম সাংবাদিকদের জানান, ঢাকা প্রধান কার্যালয়ের এক নির্দেশে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক (জিএম) ইনসের আলীকে চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ভারপ্রাপ্ত মহা ব্যবস্থাপক হিসাবে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির উপ মহাব্যবস্থাপক মকছেমুল হাকিমকে দায়িত্ব দেয়া হয়েছে। উল্লেখ্য যে, গত ২১ আগষ্ট রবিবার রাতে জেলার কিশোরগঞ্জ উপজেলার খামার গাড়াগ্রাম গ্রামের সাদাকাত হোসেনের ছেলে বিপ্লব হোসেনের ঘরের ওপর পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের তার ছিড়ে পড়ে। এ সময় বিপ্লব হোসেনের বাড়ী ও তার আশপাশে আগুন ধরে যায় এবং পুরো বাড়ী বিদ্যুতায়িত হয়। এ ঘটনায় ১৩ জন হতাহতের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ