• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

নীলফামারীতে বিদ্যুতষ্পৃষ্টে প্রান গেল বৃদ্ধের

মৃত্যুনীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে পিডিবির গাফিলাতির কারনে ঝড়ে ছিড়ে পড়া তারে বিদ্যুতষ্পৃষ্ট হয়ে সুকারু মামুদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতের উপজেলার বামুনিয়া ইউনিয়নের নাঠুয়ার হাট এলাকায় ঘটনাটি ঘটে। সুকারু নাঠুয়ার হাট এলাকার ধীরেন্দ্র নাথের ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার সন্ধায় সুকারু মামুদ ধান ক্ষেত দেখতে যাচ্ছিলেন। ধান ক্ষেতে যাওয়ার সময় রবিবার রাতে সামান্য ঝড়ে ঐ এলাকায় পিডিবির খোলা তার ছিড়ে পরে  যায়, যে তারটি পিডিবি মেরামত করেনি। আর ঐ তারে বিদ্যুত চালু ছিল। ঐ ছিড়ে পড়া তাড়ে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডোমার পিডিবির অসাধূ কিছু কর্মকর্তা-কর্মচারী কোন কাজ করেনা। তাদের গাফিলতির কারনে সুকারু মামুদের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ