• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মন্ত্রণালয়ের মামলা

মামলাসিসি নিউজ: ঠাকুরগাঁওয়ের মো. হাফিজ উদ্দিন নামে এক ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মেহনাজ তাবাসসুম বাদী হয়ে মঙ্গলবার শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও জেলার রাণী শংকৈইল উপজেলার চপরা গ্রামের মৃত দর্শন আলীর পুত্র মো. হাফিজ উদ্দিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে গেজেট সংশোধনের আবেদন করেন। আবেদনের সাথে তিনি সনদ নং- ম-২০২২৯৯ তারিখ ২১-৫-২০১৫ এবং প্রধানমন্ত্রী প্রতিস্বাক্ষরিত সনদ নং- ৫৪১৮৮ তারিখ ২৪ মে, ২০০১ দাখিল করেন।
সোমবার মন্ত্রণালয়ে এ সনদ দুইটির সত্যতা যাচাইকালে জাল প্রমাণিত হলে মো. হাফিজ উদ্দিনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ